প্রবীণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক ও ডাকসুর সাবেক ভিপি ফেরদৌস আহমেদ কোরেশী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
কোরেশীর সহধর্মিনী নিলুফার পান্না কুরেশী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মেয়ের বাসায় আজ সোমবার দুপুর দেড়টার দিকে উনি স্ট্রোকে মারা গেছেন।’
নিলুফার পান্না জানান, দীর্ঘ ৫ বছর ধরে তার স্বামী বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসা নিচ্ছিলেন। ২০১৫ সালে অক্টোবরে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর থেকে ফেরদৌস আহমেদ কোরেশী নানা জটিলতায় এক রকম অসুস্থ জীবনের মধ্যে দিনযাপন করেছেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে ফেনীর দাগনভুঁইয়ায় নিজের পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
৬০ এর দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন ফেরদৌস আহমেদ কোরেশী। এরপর ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। ’৬২ সালের ৬ দফা আন্দোলন ও ১১ দফা ভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯ সালের গণঅভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশী বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
একাত্তর সালের মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মূখপাত্র হিসেবে দেশবাংলা পত্রিকা তার সম্পাদনায় বের হয়। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হওয়ার পর ফেরদৌস আহমেদ কোরেশী প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন। ১/১১ সেনা সমর্থিত সরকারের সময় তিনি ২০০৭ সালে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) গঠন করেন।
More Stories
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর তিনি কি...
টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের বিকল্প নেই : মতিউর রহমান
বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে...
আসুন দেশের মানুষের জন্য কাজ করি: সাংবাদিকদের তারেক রহমান
দেশের মানুষের জন্য নিজের কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন দেশের...
বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে...
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে...
