লক্ষ্মীপুরে নগ্ন ছবি ধারণ করে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করার অভিযোগে আশিকুল ইসলাম সেতু (২২) নামে এক ‘কিশোর গ্যাং নেতা’-কে আটক করেছে র্যাব। রবিবার দুপুরে সদর মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
এর আগে শনিবার দুপুরে সদর উপজেলার পূর্ব বাঙ্গাখাঁ এলাকা থেকে সেতুকে আটক করে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি টিম। এ সময় প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবিসহ একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। আটক আশিকুল ইসলাম সেতু উপজেলার পূর্ব বাঙ্গাখাঁ গ্রামের কবির হোসেনের ছেলে।
জানা গেছে, সেতু প্রায় ১ বছর আগে নিজ গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়ায়। এ সময় সে পরিকল্পিতভাবে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ধারণ করে। পরে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া ও শ্বশুরবাড়ির লোকজনকে দেখানোর হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করতে থাকে।
একপর্যায়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রবাসী স্বামীর কাছে নগ্ন ছবি পাঠিয়ে দেয় সেতু। বিভিন্নভাবে চেষ্টা করেও সেতুর খপ্পর থেকে রক্ষা পাচ্ছিল না ভুক্তভোগী পরিবারটি। কারণ সেতু ‘কিশোর গ্যাং’ ও স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সে এক সময় বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহজাহান ভূঁইয়ার অনুসারী ছিল।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক (সিনিয়র এএসপি) মো. আবু সালেহ জানান, অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে শনিবার দুপুরে সদর উপজেলার পূর্ব বাঙ্গাখাঁ গ্রামের কাছিদ বাড়ি এলাকা থেকে আশিকুল ইসলাম সেতুকে আটক করে র্যাবের একটি টহল টিম। এ সময় তার কাছ থেকে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবিসহ একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করার পর আসামি আশিকুল ইসলাম সেতুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
More Stories
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর তিনি কি...
টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের বিকল্প নেই : মতিউর রহমান
বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে...
আসুন দেশের মানুষের জন্য কাজ করি: সাংবাদিকদের তারেক রহমান
দেশের মানুষের জন্য নিজের কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন দেশের...
বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে...
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে...
