করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশি এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সাহাব উদ্দীন (৪০)।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তিনি চিকিৎসাধীন থেকে মারা যান।
নিহত ব্যবসায়ী সাহাব উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন জেদ্দায় বসবাসরত বাঙ্গালী কমিউনিটির নেতা মো. আবদুল ওয়াদুদ।
জানা যায়, সৌদি আরবের জেদ্দা শহরের ব্যবসায়ী মো. সাহাব উদ্দীন বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। এরপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
গত ১৪ আগস্ট সৌদি আরবের জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার রাত ৮টায় চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান সাহাব উদ্দিন। সৌদি আরবের জেদ্দা শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছিলেন তিনি। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
