বিগত মার্চে বাফলার ডে প্যারেড প্যানডেমিকের কারণে বন্ধ হওয়ায় কমিটির সিদ্ধান্তে বাফলার উদ্যোগে করোনা সচেতনতা ও বাংলাদেশের স্বাধীনতা দিবস প্যারেড ভার্চুয়ালি উদযাপন হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার ও ৬ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ আয়োজন চলবে।
এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলদেশ থেকে এতে অংশ গ্রহণ করবেন তরুণ প্রজন্মের শিল্পী ঔশী, নওরীন। সবার পরিচিত মিষ্টি মুখ জিনাত জাহান মুন্নী এবং পীযুষ ইসলাম।
স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করবেন শহীদ আহমেদ মিঠু, উপমা সাহা, সোনিয়া খুকু, আদনান খান, শাহনাজ বুল্বুল, জামান আহমেদ, শায়লা রুমি, রেহানা মল্লিক, অমিত, শহীদ আলম। নাচ পরিবেশন করবেন অনি, সারমিন, নিউয়র্ক থেকে প্রিয়া দাস। সংগীতে আরো থাকছেন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিল্পী লাবনী।
দু’দিনের এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন- মেয়র এরিক গার্সিটি, কউন্সিলম্যান যে ওয়াসন, মিচেল ফেরেরা এবং কংগ্রেসম্যান জিমি গোমেজ।
আয়োজনে থাকছে স্বাস্থ্য সেমিনার।
উল্লেখ্য, বাফলা প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন ব্যাপী জমজমাট মেলা ও প্যারাডের আয়োজন করে। কিন্তু এ বছর করোনার কারণে সেই আয়োজন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাফলার সভাপতি মোহাম্মদ শিপার চৌধুরী।
তিনি আরও জানান, এবারকার আয়োজন ছিল বিশাল এবং প্যারাডকে অনেক আকর্ষিণীও করার উদ্যোগ নিয়েছিলেন তারা।
এখানে উল্লেখ্য যে, বাফলা নতুন আঙিকে নতুন অফিস নিয়েছে লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকায়। আলাদিন সুইটস এন্ড গ্রোসারীর পাশে (135 South Vermont Avenue Los Angeles, Ca 90004 )।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
