নিউইয়র্ক বাংলা বইমেলায় ২০১৯ সালে প্রকাশিত বই থেকে প্রাথমিক বাছাইয়ে ৫টি বই মনোনীত হয়েছে বলে আয়োজক ‘মুক্তধারা ফাউন্ডেশন’ সূত্রে জানা গেছে। বইগুলো হলো- জীবন চৌধুরীর গ্রন্থ ‘গান আর গানের মানুষ’, প্রকাশক: মূর্ধন্য, সেলিম জাহানের গ্রন্থ ‘স্বল্প কথার গল্প’, প্রকাশক: প্রথমা, মুজিব ইরমের গ্রন্থ ‘পাঠ্যপুস্তক’, প্রকাশক: চৈতন্য, ফকির ইলিয়াসের গ্রন্থ ‘নক্ষত্র বিক্রির রাতে’, প্রকাশক: য়ারোয়া বুক কর্নার, এবং স্মৃতি ভদ্রের গ্রন্থ ‘অন্তর্গত নিষাদ ও পায়রা রঙের মেঘ’, প্রকাশক: পেন্সিল পাবলিকেশন্স।
এই ৫ বই থেকে ‘সেরা বই’-এর চূড়ান্ত নির্বাচনের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা লেখক ও বুদ্ধিজীবীদের একটি প্যানেল। মেলার পঞ্চমদিন (২২ সেপ্টেম্বর) এই পুরষ্কার ঘোষণা করা হবে। মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক ২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা বসবে সেপ্টেম্বরের ১৮-২৭ তারিখ পর্যন্ত। করোনাভাইরাসের কারণে ১০ দিনব্যাপী এই মেলার পুরোটাই হবে অনলাইন বা ভার্চুয়ালে।
এবছরের মেলায় প্রথমবারের মত ‘মুক্তধারা সেরা বই’ পুরষ্কার চালু হচ্ছে। এই পুরষ্কার শুধুমাত্র বাংলাদেশ ও ভারতের বাইরে অবস্থানরত বাঙালি লেখকদের প্রকাশিত বইয়ের জন্য নির্ধারিত। পুরষ্কারের মূল্যমান ৫০০ মার্কিন ডলার। মুক্তধারা ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে এই পুরষ্কার দেওয়া হবে। এবারের মেলায় গত বছর অর্থাৎ ২০১৯ সালে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের বাঙালি লেখকদের প্রকাশিত ৫৪-টি বই থেকে সেরা বইটি বেছে নেওয়া হচ্ছে। মুক্তধারার আহ্বানে এই ৫৪টি বই জমা পড়ে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
