বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে বহু মানুষের অর্জন ও সততার ঘটনা ঘটে হরহামেশাই। তেমনি এক সততার দৃষ্টান্ত দেখালেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ মহসিন সুমন।
আমিরাতের মোছাফ্ফাত এলাকায় আল আরাফাত নামে একটি কার ওয়াশ কোম্পানির মালিক মুহাম্মদ মহসিন সুমন। গত বুধবার তার কোম্পানিতে আসা একটি গাড়ির সিটের নিচে প্রায় ২৪ লাখ টাকা (আমিরাতি মুদ্রা) পান তিনি। পরে সে অর্থের প্রকৃত মালিককে খুঁজে ফিরিয়ে দিতে টাকাগুলো পুলিশের হাতে তুলে দেন সুমন।
আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফাত এলাকায় সুমনের কোম্পানি। টাকা পেয়ে প্রথমে আবুধাবি পুলিশ স্টেশনে গিয়ে তা জমা দেন তিনি। নিজেও পাওয়া অর্থের প্রকৃত মালিকের জন্য অপেক্ষা করে ছিলেন। এমন সততার কারণে মোছাফ্ফাত কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেয়েছেন সুমন। আবুধাবি পুলিশ প্রশাসনও তাকে অভিনন্দন জানিয়েছে।
সুমন বলেন, ‘গাড়ির ভেতর থেকে টাকাগুলো পেয়ে আমি প্রথমে এর মালিকের জন্য অপেক্ষা করি। টাকাগুলো বেশ পুরাতন ছিল। অনেকদিন ধরে সিটের নিচে পড়েছিল। একদিন পর আমি পুলিশস্টেশনে গিয়ে টাকাগুলো জমা দিই। ২৪ লক্ষ টাকা নয় ২৪ কোটি টাকা পেলেও আমি টাকাগুলো ফিরিয়ে দিতাম।’
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
