মহান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম আর নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৫ আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন ৯৩ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা।
ফ্লোরিডা থেকে সি আর দত্তের কন্যা কবিতা দাশগুপ্তা ফোনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ আগস্ট, বৃহস্পতিবার তার বাসভবনের বাথরুমে হঠাৎ করে পড়ে যান সি আর দত্ত। এতে তার পা ভেঙে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ সকালে তার মৃত্যু হয়।
পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে হলেও আসামের শিলংয়ে ১৯২৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন চিত্ত রঞ্জন দত্ত।
১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয়ার কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেনেন্ট’ পদে কমিশন পান তিনি। সৈনিক জীবনে প্রথম যুদ্ধে চিত্তরঞ্জন দত্ত লড়েন ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে। এ যুদ্ধে আসালংয়ে একটা কোম্পানির কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে পুরস্কৃত করে পাকিস্তান সরকার।
পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে বাংলাদেশ যে ১১টি সেক্টরে বিভক্ত হয়, তার মধ্যে ৪নং সেক্টরের কমান্ডার ছিলেন সি আর দত্ত।
সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়স্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে গঠিত এই ৪নং সেক্টরে বিশেষ অবদানের জন্য সি আর দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন।
মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত থাকা ছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
