ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জড়িত থাকায় জিয়াউর রহমানের মরণোত্তর মৃত্যুদণ্ড চাই। একই সঙ্গে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারী জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের যাবজ্জীবন সাজা বাতিল করে ফাঁসি দেয়ার জন্য আদালতের কাছে দাবি জানাচ্ছি।
রোববার (২৩ আগস্ট) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এসএম মাজহারুল হক অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ দাবি জানান তিনি।
‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি’ উল্লেখ করে আল নাহিয়ান খান জয় বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড ও বাস্তবায়নকারী ছিলেন জিয়াউর রহমান। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করাই ছিল জিয়ার উদ্দেশ্য। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি জিয়ার লোকেরা দেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছে। স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করেছেন; দেশকে ধ্বংস করতে মেধাবীদের হাতে অস্ত্র এবং কালো টাকা তুলে দিয়ে ছাত্রসমাজকে বিপথগামী করেছেন জিয়া।
ছাত্রলীগ সভাপতি বলেন, বিএনপি দেশের ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের অশিক্ষিত ছেলে তারেক রহমান দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতো। জিয়াউর রহমানের সন্ত্রাসের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে তার ছেলে তারেক রহমান; হাওয়া ভবনে বসে জঙ্গিবাদ সৃষ্টি করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। বিএনপি যদি ক্ষমতায় থাকতো তাহলে দেশে হত্যা ও গুম অব্যাহত থাকতো। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতো।
আল নাহিয়ান খান আরও বলেন, জাতির পিতার খুনি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই তার ছেলে তারেক রহমান জঙ্গিদের দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এই মামলায় আদালত তারেক রহমানের যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ছাত্রলীগ সেটি মানে না। এই মামলার পুনরায় তদন্ত করে হামলার পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসি দিতে হবে।
আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
