জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাঙ্গালি অধ্যুষিত ড্যানফোর্থ এলাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এই মানববন্ধনে কানাডা আওয়ামী লীগ ও কানাডা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড্যানফোর্থ এলাকায় রেডহট তন্দুরি সংলগ্ন সড়কে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময়ে মানববন্ধনে বক্তারা কোভিড পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে ভবিষ্যতেও খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর দাবী নিয়ে মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।
মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিলু, উপদেষ্টা আব্দুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, সহ-সভাপতি গোলাম সারওয়ার, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আক্রামুল ইসলাম খান, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল এস বি এম হামিদ, কোষাধ্যক্ষ মো. মন্জুর আল করিম রুবেল, দপ্তর সম্পাদক খালেদ আহম্মেদ শামিম, নির্বাহী সদস্য ফৌজিয়া করিম, মোস্তাফিজুর রহমান, সুকোমল রায়, দেলওয়ার হোসেন, মো. জুলহাস উদ্দিন, হাসনাত জামান এবং কানাডা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিরু চাকলাদার, সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, ঝুটন তরফদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, ও দেওয়ান মুরাদ আফজাল।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
