নিউজিল্যান্ডের দুটি মসজিদে গুলি চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যার ঘটনায় সোমবার থেকে বিচারের রায় শুরু হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, সোমবার থেকে ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা শুরু হবে। যা চার দিন স্থায়ী হবে। এ সময় নিহত এবং আহতদের পরিবারকে আদালতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
কারণ হিসেবে আদালত জানিয়েছে, ঘাতক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর সামনে তার নৃশংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেমন আছে, তা তুলে ধরা হবে।
স্ব-স্বীকৃত সাদা শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যার্যান্টের বিরুদ্ধে ৫১টি হত্যার অভিযোগ, ৪০টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গত মার্চে অপ্রত্যাশিতভাবেই দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এ ঘাতক।
দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় দেশটিতে কোনো মৃত্যুদণ্ডের বিধান নেই। কিন্তু বাদবাকি জীবন তাকে কারাগারেই কাটাতে হবে। সন্ত্রাসী ও হত্যার অভিযোগের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের আইন রয়েছে।
গত বছরের ১৫ মার্চের ওই হামলার পর থেকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠবাদীরা আরও সাহসী হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় মুসল্লিরা।
আধুনিক ইতিহাসে এটাই দেশটিতে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
