করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সার্বিক পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলে দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা এবং গণফোরামের আহ্বায়ক কমিটির প্রধান ড. কামাল হোসেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য জরুরি বলে মনে করেন প্রবীণ এই আইনজীবী।
শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে ড. কামাল হোসেন এসব কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা বলেন, ‘একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে চলছে দুর্নীতি। তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। বন্যা ও নদী ভাঙনে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে; মানুষের ঘরবাড়ি, জমি, শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই।’ জনগণের অধিকার রক্ষায় ও দেশের সমস্যাগুলো সমাধানে জাতীয় ঐক্যকে জোরদার করার আহ্বান জানান তিনি।
সম্প্রতি পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেনৈ, ‘এই হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। দলীয়করণ, বিচারবহির্ভূত হত্যা, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে পুলিশকে ব্যবহারের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’ আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলেও দাবি করেন তিনি।
দেশের সব সমস্যা সমাধান করার লক্ষ্যে জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে বলে মনে করেন তিনি। এই লক্ষ্যে গণফোরামের আহ্বায়ক কমিটিসহ সব জেলা-উপজেলা নেতাকে উদ্যোগ নেয়া এবং জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করার তাগিদ দেন তিনি।
অ্যাডভোকেট মুহসিন রশীদের চেম্বারে দলীয় এমপি মোকাব্বির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্ল্যা, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাইল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামান প্রমুখ।
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
