বাংলাদেশি অভিবাসী তরুণ রায়হান কবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি মালয়েশিয়া। শিগগিরই তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে দেশটি।
বুধবার দুপুরে মালয়েশিয়ায় রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা ও সেলভারাজ চিন্নিয়াহ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে এ কথা বলেছেন।
করোনা পরিস্থিতিতে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গত ২৪ জুলাই রায়হান কবিরকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
৬ আগস্ট আদালতে হাজির করা হলে তাকে ১৩ দিনের রিমান্ড দেয়া হয়। আজ রায়হানের রিমান্ড শেষ হয়েছে।
আইনজীবী সুমিতা বলেন, ‘রায়হানের বিরুদ্ধে মালয়েশিয়ায় কোনো অভিযোগ গঠন করা হয়নি। ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠোনোর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, ফেরত পাঠানোর আগে রায়হানের করোনা পরীক্ষা করা হবে। এরপর উড়োজাহাজের টিকিট প্রাপ্তি সাপেক্ষে তাকে দেশে ফেরত পাঠানো হবে। আমরা আশা করছি, চলতি সপ্তাতেই সে দেশে ফিরতে পারবে।’
এর আগে ৫ আগস্ট মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের পরবর্তী ফ্লাইট যাবে ৩১ আগস্ট। সেই ফ্লাইটে তাকে পাঠানো হবে।’
তিনি আরও বলেছিলেন, রায়হান আর মালয়েশিয়া যেতে পারবেন না। কারণ তাকে কালো তালিকাভুক্ত করা হবে।
গত ৩ জুলাই আলজাজিরার ‘লকডআপ’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রে দাবি করা হয়েছিল, লকডাউনের সময় অভিবাসী শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে মালয়েশিয়া কর্র্তৃপক্ষ। তাতে দেওয়া সাক্ষাৎকারে রায়হান কবির নামের ওই বাংলাদেশি বৈষম্য ও নিপীড়নের প্রতিবাদ করেন।
এই ঘটনায় মালয়েশিয়া কর্র্তৃপক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট (ভিসা) বাতিলের ঘোষণা দেয়। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটি।
রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর থানায়। তার বাবা আশরাফুল আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন। রায়হান ২০১৪ সালে তোলারাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে মালয়েশিয়া চলে যান। সেখানেই বিএ পাস করেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
