যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা সবার জন্য বাধ্যতামূলক করা হবে বলে তিনি মনে করেন না।
অ্যান্টনি ফাউসি বলেন, ‘আমার মনে হয় না একটা টিকাকে বাধ্যতামূলক করা হচ্ছে, বিশেষ করে সর্বসাধারণের জন্য, সেটা আপনি কখনো দেখবেন। যদি সাধারণ মানুষের মধ্যে কেউ এই টিকা নিতে অস্বীকৃতি জানায়, তখন আপনার কিছুই করার নেই। আপনি কাউকে টিকা নিতে বাধ্য করতে পারেন না।’
তার মন্তব্য অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের কথার একেবারে বিপরীত। মরিসন বলেছিলেন, তিনি করোনাভাইরাস টিকা যতটা সম্ভব, সবার জন্য বাধ্যতামূলক করতে চান।
অস্ট্রেলিয়ার সরকার এরই মধ্যে অ্যাংলো-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে তাদের সম্ভাব্য কোভিড-১৯ টিকা উৎপাদনের জন্য। এই টিকাটি তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টিকাটি নিয়ে তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফল এবছরের শেষে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
