ভারতে উৎপাদন করা করোনাভাইরাসের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ বুধবার হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তা স্পষ্ট হয়েছে।’
তিনি বলেন, ‘পারস্পরিক সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে ভালো। দু’দেশের সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। এ সম্পর্ক অব্যাহত থাকবে।’
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কোভিড পরবর্তী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ভারত।
তিনি আরও বলেন, আগামী বছর ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে যাচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা প্রত্যাবাসনে রেজুলেশন পাস করতে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে ভারত আশ্বাস দিয়েছে।
এর আগে, আকস্মিক সফরে গতকাল মঙ্গলবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
