গত ১৫ আগস্ট (রবিবার) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে লস এঞ্জেলেস উডলি পার্কে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ কতৃক এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগষ্ট বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য একটি শোকের দিন। এই দিন প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তার পরিবার নিহত হয়েছিলেন।
কেভিড-১৯ এর সকল নিয়ম মেনে ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ লস এঞ্জেলেস মহানগর, ক্যালিফোর্নিয়া ষ্টেট মহিলা লীগ, ক্যালিফোর্নিয়া ষ্টেট যুবলীগ, শোক দিবসকে স্মরণ করে স্থানীয় উডলি পার্কে এক দোয়া মাহফিলের আয়োজন করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মস্তাইন দারা বিল্লাহ, বাংলাদেশ কনসুলেট লস এঞ্জেলেসের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ ওয়লিউর রহমান এবং আওয়ামী পরিবারে অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান।
এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ দেন সাধারণ সম্পাদক ডা: রবি আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল। সার্বিক তত্ত্বাবধানে আওয়ামী পরিবারের সকল নেতা কর্মী।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের করোনা মুক্তির জন্য দোয়া করা হয়। এ ছাড়া সম্প্রতি মৃত্যু বরণকারী ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ রবি আলমের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলি আহমেদ ফারিসের মা ও শেখ কামাল টুর্নামেন্টের সংগঠক নাজিম সিরাজীর রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
