জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভিয়েনায় এক শোক সভার আয়োজন করা হয়। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পেটার জরডানটাসে ৫০ এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের নিজস্ব ভবনের আঙ্গিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, সঞ্চালনা করেন প্রথম সচিব ও চ্যান্সারী প্রধান মো: তারাজুল ইসলাম।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্র্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।
রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মিশনের উপ-প্রধান রাহাত বিন জামান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সেলর মিস মালিহা শাহজাহান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের নিউক্লিয়ার এটাশে ড. শামসুজ্জামান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব ও চ্যান্সারী প্রধান মো: তারাজুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, জাতিসংঘের ভিয়েনা দপ্তরের সাবকে কর্মকর্তা ড. শহদি হোসেন, মিনহাজুর রহমান,
অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাহীদ সুলতানা নাসরিন, অষ্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, আহমেদ ফিরোজ, রুহী দাস সাহা, মনোয়ার পারভেজ, নয়ন হোসেন, ইরুল কয়েস, রবিন মো: আলী, জান্নাতুল ফরহাদ প্রমুখ।
সভার শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ড. ফারুক আল মাদানী।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
