অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনিতে জুমের মাধ্যমে অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে অনলাইনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এমপি।
সভায় বক্তব্য রাখেন শফিকুর রহমান অনু (অকল্যান্ড), এমদাদ হক, লাইলাক শহীদ, ফয়সাল মতিন, ইহতেশামুল কবির পিকলু, অনুপ মন্ডল, মশিউর রহমান হৃদয়, মোহাম্মদ মুনীর হোসেন, আইভি রহমান, নোমান শামীম, তারিক বাপ্পী, মামুন হক, জামির আহমেদ, মেহেদী হাসান, অভিক সরকার, ওবায়েদুল হক, রাকসান্দ কামাল, ফাহাদ আসমার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ত্যাগের আদর্শ, ভোগের নয়। যারা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দেশে-বিদেশে দুর্নীতি-প্রতারণার সাথে জড়িত, তাদের দলের সর্বস্তর থেকে বহিষ্কার করে দলে শুদ্ধি অভিযান দরকার।
সবাইকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে হবে। বৈশ্বিক মহামারীর প্রেক্ষিতে করোনা পরিস্থিতি সাহস এবং দক্ষতার সাথে মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশের চলমান উন্নয়নকে টেকসই করবার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও সমর্থকদের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা সব ধরনের বিভেদ ভুলে অস্ট্রেলিয়ায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার জন্য সকল কর্মীদের প্রতি আহ্বান জানান।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
