শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে আজ শনিবার জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সকালে হাইকমিশন প্রাঙ্গণে ভারপ্রাপ্ত হাইকমিশনার কর্তৃক জাতীয় পতাকা অর্ধ-নমিতকরণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর সমবেত সকলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সবাই দাঁড়িয়ে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন যথাক্রমে ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর সৈয়দ মকছুমুল হাকীম, দূতাবাস কর্মকর্তা আবুল বাশার এবং রিজলা মজিদ। অতঃপর একজন বিদেশীর চোখে বঙ্গবন্ধু এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ শিরোনামে আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন শ্রীলঙ্কার তরুণ প্রজন্মের প্রতিনিধি ট্রিভান আন্নাকারিজ, সায়োরি জয়াবর্ধনে, কাসুন আকালঙ্কা এবং বাংলাদেশের মারজিয়া রহমান। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার।
জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালনের অংশ হিসেবে রাজধানী কলম্বো থেকে দূরবর্তী একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত এতিমখানায় এতিমদের জন্য হাইকমিশন কর্তৃক আগামী কয়েকদিনের জন্য খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর নির্মিত ”বঙ্গবন্ধু: বজ্রে তোমার বাজে বাঁশি”, “চিরঞ্জীব বঙ্গবন্ধু” এবং “অসমাপ্ত মহাকাব্য” প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর কবিতা পাঠের আসর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন শৈমী সুলতানা শিমু, সাবিনা ইয়াসমিন, ইসরাত জাহান নূর, মৃন্ময় খান, মারজিয়া রহমান, ওমর শিফা, মুনজারিন রহমান ও তাসমিহা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ১৫ আগস্টের শোকাবহ দিনে জাতির পিতাসহ নিহত পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাইকমিশনের কর্মকর্তা ওমর ফারুখ। জাতীয় শোক দিবসের এই আয়োজনে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারি ও তাদের পরিবারবর্গ এবং বেশকিছু শ্রীলঙ্কানসহ উল্লেখযোগ্যসংখ্যক শিশু-কিশোর উপস্থিত ছিলেন।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
