আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের জার্সি গায়ে তিনি সর্বশেষ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে গতবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপে। এরপর থেকে আকাশি-নীল জার্সিতে আর দেখা যায়নি।
আজ শনিবার রাতে সামাজিক যোগাযোগেরমাধ্যম ইন্সটাগ্রামে তিনি অবসরের ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমাকের ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ রাত ৭টা ২৯ মিনিট থেকে (স্থানীয় সময়) অবসর প্রাপ্ত হিসেবে গণ্য করবেন।’
দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপও। বলতে গেলে কোনো অপূর্ণতাই নেই তার এই লম্বা ক্যারিয়ারের বিদায় বেলায়।
২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া ধোনি এখন পর্যন্ত খেলেছেন ৩৫০টি ম্যাচ। যেখানে ৫০.৫৭ গড়ে করেছেন ১০ হাজার ৭৭৩ রান। রয়েছে ১০টি শতকের সঙ্গে ৭৩টি অর্ধশতক।
টেস্টে ৯০ ম্যাচে ৩৮.০৯ গড়ে ৬টি শতক আর ৩৩টি অর্ধশতক মিলে করেছেন ৪ হাজার ৮৭৬ রান। টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে ৩৭.৬০ গড়ে করেছেন ১ হাজার ৬১৭ রান। রয়েছে ২টি অর্ধশতক।
More Stories
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর পরিবর্তে নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক...
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের...
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
