গত মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে অন্তত দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির হিসেবে, এই সংখ্যা সরাসরি করোনায় মারা যাওয়া সংখ্যার তুলনায় প্রায় ৬০ হাজার বেশি।
মার্চে করোনা যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্র ছিল নিউ ইয়র্ক। পরে মহামারি দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে অসুস্থতায় মৃত্যুর ধরনে অস্বাভাবিক পরিবর্তন এসেছে। এতে এটাই ইঙ্গিত মিলছে যে, সামগ্রিক প্রভাব করোনাসহ মহামারির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা সরকারিভাবে গণনায় যথেষ্ট পরিমাণে অবমূল্যায়ন করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মৃতের সংখ্যা গণনায় অনেক সময় লেগে যায়। এমনকি অনেক রাজ্য মৃতের সংখ্যা জানাতে সপ্তাহ-মাস পর্যন্ত দেরি করে।
বিগত বছরগুলোতে মৃতের সংখ্যা বা তথ্য-উপাত্ত পেতে কতোটা দেরি হয়েছে তার ওপর ভিত্তি করে করোনায় মৃত্যুর আনুমানিক সংখ্যা নির্ধারণ করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। তবে এই সমন্বয় সত্ত্বেও যদি অতীতের তুলনায় রাজ্যগুলো মৃতের সংখ্যার তথ্য পাঠাতে বিলম্ব করে কিংবা মৃতের সংখ্যার প্রতিবেদনের ধরনে পরিবর্তন এনে থাকে তাহলে করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
More Stories
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই বিদায় নিতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শেষ করেই...
সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে : ট্রাম্প
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলতে...
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
