নিজেকে সৎ, দক্ষ ও সফল দাবি করে পদত্যাগী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, ‘যতদিন মহাপরিচালক পদে ছিলাম, ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।’
কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ক্রয়সংক্রান্ত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১২ আগস্ট) তাকে দুদকে তলব করা হয়। সকাল ১০টায় তিনি দুদক কার্যালয়ে হাজির হন, আর বের হন বিকেল ৩টায়। প্রায় পাঁচ ঘণ্টা পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দুদক কর্মকর্তারা যেসব বিষয়ে জানতে চেয়েছেন এর মধ্যে তিনি যা জানেন সবকিছু বলেছেন। তিনি দুর্নীতির তদন্তে দুদককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বলে জানান।
সাবেক স্বাস্থ্য মহাপরিচালক নিজেকে সৎ, দক্ষ ও সফল কর্মকর্তা দাবি করে জানান, ২০১৬ সাল থেকে মহাপরিচালক পদে সফলতার সঙ্গে দায়িত্বপালন করে আসলেও একটি কুচক্রি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে আসছিল। করোনাকালে এ কুচক্রি মহল আরও তৎপর হয়।
আবুল কালাম আজাদ জানান, জনস্বাস্থ্য ব্যবস্থার সব ক্ষেত্রে তার পর্যাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা ও কর্মদক্ষতা আছে।
তিনি বলেন, ‘কোভিডের মতো মহাদুর্যোগে লাখ লাখ মানুষের যাতে প্রাণহানি না ঘটে, সে জন্য আমি আমার জ্ঞান, অভিজ্ঞতা ও বিবেকবোধ থেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি। এরপরও কোভিড থেকে নিজেকেও বাঁচাতে পারিনি।’ অপরাধ যে-ই করুক, তার বিচার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
