সবার আগে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধকটির আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্যাকসিনটির প্রথম ডোজ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে।
এবিসি নিউজ জানায়, কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে যখন মৃত্যুর সংখ্যা সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলছে তখন মঙ্গলবার চমকপ্রদ ঘোষণাটি দেন রাশিয়ার পুতিন।
তিনি জানান, তাদের আবিষ্কৃত ভ্যাকসিনটির করোনার বিরুদ্ধে ‘টেকসই প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন’।
রুশ সরকারের সকল মন্ত্রীকে উপস্থিত টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, আজকের সকালে বিশ্বে প্রথম নতুন করোনাভাইরাস বিরোধী একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া।
তিনি বলেন, আমি জানি এটির (ভ্যাকসিন) কার্যকারিতা প্রমাণ হয়েছে এবং স্থিতিশীল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে।
পুতিন বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাই যে, এটি প্রয়োজনীয় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষেই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও জানান যে, তার দুই মেয়ের মধ্যে একজন এই ভ্যাকসিন গ্রহণ করেছে।
তিনি বলেন, সে এ পরীক্ষায় অংশ নিয়েছে এবং সে ভালো আছে। সে সুস্থ আছে এবং তার মধ্যে করোনা প্রতিরোধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
তবে দুই মেয়ে- মারিয়া বা কাতেরিনার মধ্যে কে এই ভ্যাকসিন গ্রহণ করেছেন তা নির্দিষ্ট করে বলেননি পুতিন।
স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতিতে জানায়, ভ্যাকসিনটি করোনভাইরাস মোকাবিলায় দু’বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে।
ভ্যাকসিনটি আবিষ্কার করেছে রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার। গত মাসের শেষ দিকেই ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল ১০-১২ আগস্টের মধ্যে ভ্যাকসিনটির বাজারে ছাড়ার অনুমোদন দিতে পারে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটিই হলো।
তবে ভ্যাকসিনটির বিস্তারিত নিয়ে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত প্রকাশ করেনি রাশিয়া। ফলে এটির সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
