রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর লৈবানন সরকার পদত্যাগ করতে যাচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবারই পদত্যাগ ঘোষণা করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়।
স্থানীয় সময় সন্ধ্যা সড়ে ৭টায় জাতির উদ্দেশে হাসান দিয়াব ভাষণ দেবেন বলে জানিয়েছে তার কার্যালয়।
সোমবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেন, পুরো সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, প্রেসিডেন্ট ভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি সেখানে মন্ত্রিসভার পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেবেন।
লেবাননের রাজধানীতে বৈরুতের বন্দর এলাকায় গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা দুইশ’ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো প্রায় পাঁচ হাজার মানুষ।
এ ঘটনায় রাজধানীজুড়ে সরকার বিরোধী বিক্ষোভও দিন দিন জোরদার হচ্ছে।
এ পর্যন্ত লেবানন সরকারের দুই মন্ত্রী এবং নয়জন এমপি পদত্যাগ করেছেন।
বিস্ফোরণের ঘটনায় রবিবার দেশটির তথ্য মন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশ মন্ত্রী কাত্তার ডেমিয়ানোস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন নয়জন এমপি।
পদত্যাগ করা এমপিরা হচ্ছেন, মারওয়ান হামাদেহ, পাউলা ইয়াকুবিয়ান, নাদিম গেমায়েল, সামি গেমায়েল, ইলিয়াস হানকাস, নেমাত এফরেম, মিখায়েল মওয়াদ, দিমা জামালি, হেনরি হেলু।
খবর: বিবিসি, আল সাবাহ।
More Stories
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
