লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় দেশটির সরকার প্রবল ক্ষোভের মুখে পড়েছে।
আলজাজিরা জানায়, চাপের মুখে থাকা লেবানন সরকারের দুইজন মন্ত্রী এবং নয়জন এমপি পদত্যাগ করেছেন।
গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় রবিবার দেশটির তথ্য মন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশ মন্ত্রী কাত্তার ডেমিয়ানোস পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এখন পর্যন্ত পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন নয়জন এমপি।
পদত্যাগ করা এমপিরা হচ্ছেন, মারওয়ান হামাদেহ, পাউলা ইয়াকুবিয়ান, নাদিম গেমায়েল, সামি গেমায়েল, ইলিয়াস হানকাস, নেমাত এফরেম, মিখায়েল মওয়াদ, দিমা জামালি, হেনরি হেলু।
ভূ-মধ্যসাগরীয় দেশ লেবাননে ভয়াবহ বিস্ফোরণের পর সরকারবিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
এর মধ্যে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে সাধারণ মানুষ ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করেছে।
এমন অবস্থায় আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
ডেমিয়ানোস রবিবার বিকেলে বিবৃতিতে বলেন, ‘বৈরুত বিস্ফোরণের ভুক্তভোগীদের প্রতি সংহতি জানাতে আমি পদত্যাগ করলাম।’
এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬ হাজার মানুষ। নিহতদের মধ্যে বাংলাদেশি আছেন পাঁচজন।
বৈরুতের বন্দরের একটি রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটে। গুদামটিতে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছিল মঙ্গলবার।
এত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুতের জন্য সরকারের অবহেলাকে দায়ী করে দেশজুড়ে বিক্ষোভে নামে লেবাননবাসী।
ডেমিয়ানোস লেবাননের বর্তমান শাসন পদ্ধতিকে নড়বড়ে আখ্যা দিয়ে বলেছেন, ‘সংস্কারের চেষ্টা আগে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে।’
জোড়া বিস্ফোরণের জন্য লেবাননের সাধারণ মানুষ প্রশাসনের ‘অবহেলা এবং অব্যবস্থাপনা’কে দায়ী করছেন।
বিশ্লেষকেরা বলছেন, রাজনীতির অভিজাত শ্রেণির দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগে এমনিতেই ক্ষুব্ধ ছিল লেবাননের জনগণ। তার ওপর ভয়ংকর বিস্ফোরণে রাতারাতি ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি এবং রাতারাতি তিন লাখ মানুষের গৃহহীন হয়ে পড়ার ঘটনা সেই ক্ষোভে ঘি ঢেলেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
