যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একদিনে তিন বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। দুজন সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে একটি পার্ক থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তানভীর বন্ধুদের সঙ্গে লেক জর্জে সাঁতার কাটতে গিয়ে ডুবে যান। পরে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তার দাফন-কাফনের জন্য ‘গো ফান্ড’ নামে একটি তহবিলে ৩৮ হাজার ডলারের বেশি সংগ্রহ করা হয়েছে।
একই দিন রাত ১০টার দিকে কুইন্স এলাকার একটি সুইমিং পুল থেকে উদ্ধার হয় সাংবাদিক ও লেখক রহমান মাহবুবের দ্বিতীয় ছেলে মারজান রহমানের। জরুরি বিভাগের কর্মীরা মারজানকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারজান রহমানের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের ফলাফল না আসা পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে না।
এদিকে নিউইয়র্কের ইমাম এবং বায়তুল গাফফার মসজিদের প্রতিষ্ঠাতার (বর্তমান উডহেভেন জামে মসজিদের ইমাম) ছেলে মহসিন আহমেদের মৃতদেহ উদ্ধার করা হয় ওজনপার্ক থেকে।
কমিউনিটি নেতা খাইরুল খোকন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মহসিনের লাশ তার গাড়ি থেকে উদ্ধার করা হয়। তবে কীভাবে তার এই মৃত্যু হলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
