পৃথিবীর প্রথম ‘করোনা প্রতিরোধী’ প্রতিষেধক হিসেবে নিজ দেশের সরকারের নিবন্ধন পেতে যাচ্ছে রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউটের ভ্যাকসিন। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ জানিয়েছেন, চলতি মাসের ১২ তারিখেই ভ্যাকসিনটি নিবন্ধন পাবে।
উপমন্ত্রী জানান, শুরুতে স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক ব্যক্তিদের টিকা দেয়া হবে।
গত সপ্তাহে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানান, তারা অক্টোবরে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করবেন। সব খরচ সরকার থেকে বহন করা হবে।
গ্রিডনেভ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, ‘গামেলিয়া সেন্টারের তৈরি ভ্যাকসিনটির নিবন্ধন ১২ আগস্ট। এখন চূড়ান্ত ধাপ চলছে। ভ্যাকসিনটি নিরাপদ কি না, সেটি এই ধাপে আমাদের বুঝতে হবে।’
জুনের ১৮ তারিখ এই ভ্যাকসিনের প্রাথমিক ধাপের ট্রায়াল শুরু হয়। ওই ধাপে অংশ নিয়েছিলেন ৩৮ জন। তাদের সবার শরীরে ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকরী প্রমাণিত হয়েছে।
কিছু কিছু দেশ ভ্যাকসিনটির সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও অনেক বিজ্ঞানী বলছেন, তারা আশাবাদী।
ব্রিটেনের হিউম্যান ভাইরোলজি পাঠ্যপুস্তকের সহলেখক প্রফেসর জন মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ন্যাশনালকে বলেছেন, ‘রাশিয়ার ভ্যাকসিনের খবরে আমি মুগ্ধ কিন্তু অবাক নই।’
এই বিশেষজ্ঞ বলছেন, ‘এ কথা বলছে গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট। এটি বেশ বড় গবেষণা প্রতিষ্ঠান। তারা নিশ্চয়ই আন্তর্জাতিক মান অনুসরণ করবে, যাতে রাশিয়াসহ অন্য দেশে ক্রস-লাইসেন্সড পায়।’
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের ভাইরোলজি বিভাগের আরেক প্রফেসর ইয়ান জোন্সও একই কথা বলছেন, ‘রাশিয়ার অ্যাডিনোভাইরাস-ভিত্তিক ভ্যাকসিন সুপরিচিত প্রযুক্তিতে তৈরি হচ্ছে। তার মানে এতে ঝুঁকি কম থাকবে। আমি মনে করি এটা নিরাপদ হবে। ব্যর্থ হওয়ার কারণ দেখি না।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
