লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় মৃত ও আহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত এবং চার সহস্রাধিক আহত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।লেবাননের অভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক প্রধান বলেছেন অত্যন্ত বিস্ফোরক রাসয়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে। খবর বিবিসির।
এই বিস্ফোরণ কারো হামলার মাধ্যমে হয়নি বলে জানিয়েছে লেবানন সরকার। কর্মকর্তারা বলছেন এই বিস্ফোরণ দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি। তারা বলছেন গুদামে ছয় বছর ধরে মজুত রাখা অত্যন্ত বিপদজনক বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই ঘটনাকে বিপর্যয় বলে বর্ণনা করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।
প্রেসিডেন্ট মিশেল আউন এক টু্ইট বার্তায় বলেছেন কোন গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মত বিস্ফোরক অনিরাপদভাবে মজুত রাখার বিষয়টি অগ্রহণযোগ্য।
বিস্ফোরণের জেরে গোটা শহর জুড়ে আতঙ্কের ছায়া বিরাজ করছে। অনেক বাড়িতেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে কাঁচের জানালা।
এএফপির সাংবাদিক জানাচ্ছেন, ওই এলাকায় সব দোকান-পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অবস্থায় মানুষ কিংকর্তব্যবিমূড় হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল বহু মানুষ। বহু মানুষকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। বেশির ভাগই রক্তাক্ত অবস্থায়। পুরো এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কেবলমাত্র কিছু অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
সম্প্রতি হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে এমন বিস্ফোরণের পর অনেকে এটিকে হামলা মনে করেছিলেন। তবে বিস্ফোরণের ঘটনার পরই ইসরায়েল জানায় এই বিস্ফোরণে তাদের কোনো হাত নেই। এছাড়া লেবাননও হামলার ঘটনা প্রত্যাখ্যান করে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
