নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নিজের ঢাক পেটাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার দাবি, করোনা মোকাবেলায় তার সরকার দারুণ কাজ করছে। আবার ভারতের করোনা সংক্রমণের হার যে বড়সড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তা মনে করেন ট্রাম্প। পাশাপাশি চীনে যে এখন নতুন করে দাবানলের মতো সংক্রমণ ছড়াচ্ছে তা জানাতে ভোলেননি তিনি। অন্য দেশের করোনা পরিস্থিতিও যে খারাপ, সেটাও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে। মারা গেছেন প্রায় এক লাখ ৬০ হাজার। সুস্থ হয়েছেন ২৫ লাখের কাছাকাছি। সেখানে ভারতে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫। নতুন আক্রান্ত ৫২ হাজার ৫০। চীনে আবার মঙ্গলবার নতুন করে ৩৬ জনের শরীরে সংক্রমণের প্রমাণ মিলেছে।
ট্রাম্প বলছেন, ‘করোনা মোকাবেলায় যেকোনো দেশের চেয়ে আমরা ভালো কাজ করছি। বিশ্বে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, সেই চিত্রটা দেখলেই আপনারা বুঝতে পারবেন।’
এরপরই ট্রাম্পের সংযোজন, ‘বিভিন্ন খবরে দেখছি, অনেক দেশই ভেবেছিল এই ভাইরাসকে তারা শেষ করে দিয়েছে। কিন্তু তা আদৌ নয়।’
আমেরিকায় ৬০ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। ট্রাম্পের কথায়, ‘অন্য দেশগুলো এই সংখ্যার ধারেকাছে পৌঁছাতে পারেনি। র্যাপিড টেস্ট হয়েছে। ১৫–২০ মিনিটের মধ্যে রিপোর্ট এসেছে। কোনো দেশ যা পারেনি। তাই মনে হয়, করোনা মোকাবেলায় আমরাই সবচেয়ে ভালো কাজ করেছি।’
আমেরিকায় সংক্রমণের হার যে কমছে তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পজিটিভ কেসের সংখ্যা এক সপ্তাহে ৬ শতাংশ কমেছে। হটস্পট এলাকাতেও সংক্রমণ ধীরে ধীরে কমছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। জর্জিয়া, মিসিসিপ্পি, ওকলাহোমার মতো অঞ্চলে সংক্রমণ বাড়লেও তা ধীরে ধীরে কমবে বলে আশাবাদী ট্রাম্প।
দেশবাসীকে করোনা বিধি পালনের অনুরোধ করেছেন ট্রাম্প। ভ্যাকসিনও যে দ্রুত বাজারে আসবে, সে কথাও জানাতে ভোলেননি তিনি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
