করোনাভাইরাস মহামারির মধ্যে নতুন আরেক বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ এক হারিকেনের কবলে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল। ‘ইসাইয়াস’ নামে এই ঘূর্ণিঝড়টি এরই মধ্যে নর্থ কারোলিনায় আঘাত হেনেছে হেনেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার- এনএইচসি’র বরাত দিয়ে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল নয়টার দিকে ‘ইসাইয়াস’ হারিকেনটি ক্যাটাগরি ১ শক্তি ধারণ করে নর্থ কারোলিনার উপকূলে আঘাত হানে।
ঘূর্ণিঝড় কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে এনএইচসি’র বিবৃতিতে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলে বাধা পেয়ে ক্রান্তীয় এই ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই কমে গেছে।
তবে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চলতি বছর এই নিয়ে নয়টি ঘূর্ণি ঝর আঘাত হানল যুক্তরাষ্ট্রে। এনএইচসি জানিয়েছে, ‘ইসাইয়াস’ এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এতে হালকা বন্যার আশঙ্কা রয়েছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
