ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আশার আলো দেখা গেলেও কভিড-১৯ রোগ থেকে দ্রুত মুক্তি দিতে পারে এমন কোনো ‘জাদুকরি সমাধান’ কখনোই না পাওয়ার শঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।
জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গেব্রিয়াসুস সোমবার বলেন, ‘কয়েকটি ভ্যাকসিন চূড়ান্ত ধাপের ট্রায়ালে আছে, যা করোনা থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো জাদুকরি সমাধান নেই-কখনোই হয়তো পাওয়া যাবে না।’
‘সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশের সরকারের প্রতি আমাদের বার্তা পরিষ্কার: সবাই মিলে এগিয়ে আসুন।’
সংস্থার আরেক কর্মকর্তা রায়ান ভারত এবং ব্রাজিলকে সতর্ক করে বলেছেন, ‘তাদের আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগে বিশ্বব্যাপী এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লাখ ৬১ হাজার ৬২২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১২৩ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৯৩ হাজার ৪১৪ জন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
