বার্লিনে স্বাস্থ্যবিধি না মেনে করোনাবিরোধী মিছিল করায় ১৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কাজনক সময়ে এ ধরণের বেপরোয়া কর্মসূচির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন অনেকে।
ডয়েচে ভেলে বাংলা জানায়, শনিবার করোনাকে ‘বিল গেটসের ষড়যন্ত্র’ বলে দাবি করে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বার্লিনের রাস্তায় মিছিল করেছেন অন্তত ২০ হাজার মানুষ।
উগ্র ডানপন্থি, উগ্র বামপন্থি এবং ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের আহ্বানে ব্রান্ডেনবুর্গ গেটের সামনে হওয়া এ মিছিল সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এতে ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তিনজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
এক বিবৃতিতে বার্লিন পুলিশ জানায়, আয়োজকরা মোট ১০০০ জনের সমাবেশের অনুমতি নিলেও সমাবেশে অংশ গ্রহণকারীর সংখ্যা ২০০০০ ছাড়িয়ে যায়। সমাবেশস্থল থেকে পুলিশের কাজে বাধা দেয়া, শান্তিভঙ্গ করা এবং অসাংবিধানিক প্রতীক প্রদর্শনের অভিযোগে ১৩০ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।
ইউরোপের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ শুরু হয়েছে নতুন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে স্বাস্থ্যবিধি মানা দরকার হলেও মাস্ক না পরে, শারীরিক দূরত্ব বজায় না রেখে এমন সমাবেশের তীব্র নিন্দা জানিয়েছন বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার।
জার্মানির অর্থমন্ত্রী পেটার আল্টমায়ারও মনে করেন, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া উচিত।
স্বাস্থ্যবিধি না মেনে করোনা-বিরোধী সকল ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের বিরোধিতাও হয়েছে। ডয়চে ভেলের প্রতিনিধি লেয়নি ভন হামারস্টাইন জানান, সেই সমাবেশে সবাই মাস্ক পরেছেন, সামাজিক দূরত্বও বজায় রেখেছেন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
