কম্বোডিয়ায় ঘুরতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকা পড়েন তিন বাংলাদেশি। তাদের সঙ্গে যে টাকা ছিল, খেতে খেতে তাও গেছে ফুরিয়ে। বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে দেশে ফিরবেন বলে মনস্থির করলেও কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। তাই থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার জন্য অবৈধভাবে ঢুকতে গিয়ে পথ হারিয়ে ঢুকে পড়েন জঙ্গলে। আর থাইল্যান্ডে ঢুকেই ধরা পড়লেন দেশটির পুলিশের হাতে।
থাই সংবাদমাধ্যম পাতায়া নিউজ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন- সোহেল পারভেজ ( ৪০), মোহাম্মদ (২৭) ও আব্দুল করিম আজাদ (৩৩)। তিনজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট রয়েছে।
থাই পুলিশকে তারা জানিয়েছেন, গত মার্চে ছুটি কাটাতে কম্বোডিয়া এসেছিলেন তারা। করোনার কারণে আটকা পড়ে তাদের টাকাও শেষ হয়ে যায়। কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই বলেই তারা দেশে ফেরার সহায়তার জন্য থাইল্যান্ডে ঢুকেন। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরার ইচ্ছা ছিল তাদের।
থাইল্যান্ড সীমান্ত পুলিশ জানিয়েছে, তিনজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন পর দূতাবাসকে তাদের বিষয়ে অবগত করে সাহায্যের আহ্বান জানানো হবে।
থাইল্যান্ড সীমান্ত দিয়ে অনেকেই অবৈধভাবে প্রবেশ করেন। থাইল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করাদের অধিকাংশই কম্বোডিয়ার নাগরিক।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
