কাতারে স্থানীয় মানুষদের থেকে প্রবাসী শ্রমিকেরা বেশি হারে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। নতুন একটি গবেষণার তথ্য উল্লেখ করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দেশটির আক্রান্তদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং নেপালিদের সংখ্যা বেশি।
কাতারের স্বাস্থ্য বিষয়ক গবেষণা কেন্দ্র ওয়েল কর্নেল মেডিসিনের এই জরিপে বৃহস্পতিবার বলা হয়, আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১৪ শতাংশ, ভারতের ৪০ শতাংশ এবং নেপালের নাগরিক রয়েছেন ১৮ শতাংশ।
প্রবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল আরেক দেশ বাহরাইনেও প্রায় একই অবস্থা। দেশটিতে এখন পর্যন্ত ৩৭ হাজার মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার জনকে শনাক্ত করা হয় কন্টাক্ট ট্রেস অ্যাকসেসের মাধ্যমে।
এই ৬ হাজার রোগীর মধ্যে ২ হাজার ৬০০ জন ভারতের, ১ হাজার ২৬০ জন বাংলাদেশের। ৪০০ জনের মতো নেপাল এবং পাকিস্তানের।
গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া নতুন এই রোগটিতে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ১৬ হাজার ৪৮৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ১৭৭ হন। বিপরীতে সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৯২ হাজার ১৩৪ জন।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
