যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম উপকূলের আলাস্কা উপদ্বীপে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। বুধবার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ওই অঞ্চলকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ওই এলাকার অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কার জন্য ভিডিও পোস্ট করেছেন।
সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়েছে, সুনামির সতর্কতা দক্ষিণ আলাস্কা, আলাস্কা উপদ্বীপ, প্রশান্ত মহাসাগরীয় থেকে কেনেডি প্রবেশ পথ, আলাস্কা থেকে ইউনিমাক পাস ও আলাস্কা পর্যন্ত বিস্তৃত।
ভূ-গঠনগত দিক থেকে ১৮৬৭ সালে রুশ প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের কিনে নেওয়া আলাস্কার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ এলাকায়। এই অঞ্চলে ১৯৬৪ সালে রেকর্ড ৯ দশমিক ২ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প হয়েছিল। এর ফলে সৃষ্ট সুনামিতে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
