করোনাভাইরাসের চেয়ে আওয়ামী লীগ দুর্নীতি-লুটপাটের দিক থেকে শক্তিশালী বলে মন্তব্য করেছে বিএনপি। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক মানববন্ধনে অংশ নিয়ে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘করোনার চেয়ে আওয়ামী লীগ অবশ্যই শক্তিশালী। তবে সেটি দুর্নীতি আর লুটপাটে। দেশের চলমান করোনা পরিস্থিতিতে মাস্ক, ভেন্টিলেটর ও অক্সিজেন নিয়ে সরকার দলীয়দের দুর্নীতি-লুটপাটের যে মহোৎসব চলছে, সেটি তাদের শক্তির পরিচয়।’
ঈদের আগে সকল কারখানার কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো খুলে দেওয়া, সরকার ঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের প্রদান ও বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল এই মানববন্ধন করে।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সহ-শ্রমবিষয়ক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মেহেদী আলী খান প্রমুখ।
সরকারের উন্নয়নের ছোঁয়া ‘সম্রাট-সাহেদদের পকেটে যায়’ বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকার কি শোষকদের পক্ষে? সরকার কি মহাজনদের পক্ষে? সরকার কি শুধু ধনীদের পক্ষে? এই নিরন্ন-অসহায়-দুস্থদের পক্ষে কি সরকারের কোনো দায়িত্ব নেই? কোনো দায়িত্ব নেই। কারণ তাদের দলের লোকেরাই দুর্নীতি লুটপাট করে নিজেদের পকেট ভারী করছে। সরকার ফ্লাইওভার, বড় বড় সড়ক মহাসড়কসহ মেগা মেগা প্রজেক্ট করতে চায়। এসবের দিকেই সরকারের নজর। কারণ, এখানে কাঁচা টাকা। এটা স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের নেতাদের, মন্ত্রী-এমপিদের পকেটে যায়। কিন্তু শ্রমিক বাঁচানো, কল-কারখানা বাঁচানোর দিকে তাদেও কোনও মনোযোগ নেই।’
বিএরপির এই মুখপাত্র বলেন, ‘চারিদিকে আজ দুর্নীতির কারণে সমাজের লুটেরা বসে আছে। এই লুটেরা দেশকে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হতে দিচ্ছে না। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।’
More Stories
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন...
২৪-এর অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল: নাহিদ
২৪-এর গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...
মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে আরও ৩০ দেশ
যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩০-এর বেশি করতে যাচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী ক্রিস্টি নোম এ কথা জানিয়েছেন।...
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের...
নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল
তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও...
