করোনায় কাবু যুক্তরাষ্ট্র। সকল প্রকার আয়োজন, অনুষ্ঠান, পরিকল্পনা স্থগিত। এতে পিছিয়ে গেছে সমাজব্যবস্থা। যত বড় বিপদই হোকনা কেনো, সবকিছুই সাময়িক। এই ক্রান্তিলগ্নে ভুলে গেলে চলবে না যে- দেশে চলছে আদমশুমারী ২০২০ এর প্রকল্প।
মনে রাখতে হবে- আদমশুমারী আমাদের ভবিষ্যৎ। এখনও যদি সেন্সাস (আদমশুমারী)’র ফর্ম পূরণ করেননি তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে- এখনও সময় রয়েছে পূরণ করার। যা অত্যন্ত সহজ ও মাত্র ১০ মিনিটে সব প্রশ্ন উত্তর পূরণ করা যায়।
এখানে নিশ্চিত করে বলা যেতে পারে- প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কোন ঝুঁকি নেই কিন্তু ফলাফল অনেক। এখানে অত্যান্ত নিরাপদ ও গোপনিয়তা রক্ষা করা হচ্ছে। আপনার অংশগ্রহণ কমিউনিটির স্কুল, রাস্তা এবং অন্যান্য জনসার্থে ফেডারেল অর্থায়নে সহায়ক।
আপনার অংশগ্রহণেও নির্দ্ধারণ করবে প্রসাশনিক ক্ষেত্রে আপনার পলিটিক্যাল প্রতিনিধি এবং স্টেষ্ট কংগ্রেসের আসন সংখ্যা কত হবে।
এবছর থেকেই শুরু হচ্ছে ফর্ম পূরণের সহজ উপায়। অনলাইনে গিয়ে ঘরে বসেই ফর্ম পূরণ করতে পারবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আদমশুমারী গণনা শেষ হবে। বাংলাদেশী প্রবাসী কমিউনিটির প্রতি আবেদন, আপনারা যখন ফর্মপূরণ করবেন তখন অবশ্যই লিখবেন আপনি একজন বাংলাদেশী। প্রশ্ন উত্তরে আছে আপনি কি এশিয়ান? সেখানে অপশোনাল আছে, সেখানে লিখবেন বাংলাদেশী অথবা ইন্ডিয়ান নাকি নন ইন্ডিয়ান?
সেখানে যদি নন ইন্ডিয়ান ক্লিক করেন, অনেক দেশের নাম আসবে, বাংলাদেশও তাদের মধ্যে একটি। সেখানে বাংলাদেশ মার্ক দেবেন। অর্থাৎ যেভাবেই হোক আপনাকে বাংলাদেশী হিসেবে চিহ্নিত করতে হবে আপনার নতুন প্রজন্মের জন্যই।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
