ইতালিতে রশিদ হাওলাদার (৪৪) নামে এক বাংলাদেশিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। শনিবার রাতে দেশটির বাণিজ্যিক নগরী মিলানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মিলানের প্রাণকেন্দ্র স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের কাছে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে কথা কাটাকাটির জেরে ৬ বাংলাদেশি মিলে রশিদকে মেরে আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইনসহ খুনিদের ফেলে যাওয়া বেশকিছু আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় ২ জনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্য আরেকটি সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশির ইতালিতে স্টে পারমিট (পেরমেসসো দ্য সোজ্জর্নো) ছিল। হত্যাকাণ্ডের আগে থেকে এলাকাটি পুলিশের নথিতে ‘ক্রাইম জোন’ হিসেবে চিহ্নিত ছিল। উত্তর আফ্রিকার অভিবাসীরা এলাকাটিতে ছোটখাট অপকর্ম করলেও খুনের মতো জঘন্য রেকর্ড করল বাংলাদেশিরা।
এ ব্যাপারে অভিবাসন পরামর্শক মাঈনুল ইসলাম নাসিম বলেন, ইতোমধ্যে বাংলাদেশিদের সম্মান ইতালিতে দফায় দফায় ক্ষুণ্ন হয়েছে। নতুন মাত্রা যোগ হয়েছে খুনের মতো এ রকম জঘন্য একটি ঘটনা। যা আমাদের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। যখন বাংলাদেশ থেকে ইতালিতে করোনার জন্য ইতালিয়ানদের কাছে বাংলাদেশি মানেই এখন ‘ভাইরাসবোমা’।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
