ফ্রান্সে এক বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করেছে আফ্রিকানরা। রাজধানী প্যারিসের পাশেই (সেরজি) এলাকায় শনিবার রাতে এমন ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম জালাল (৩০)। তিনি সিলেট নগরীর আখালিয়া ধামালি পাড়া সোনালি আবাসিক এলাকার মৃত আম্তর আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ২ জন আফ্রিকান অংশ নেয় বলে প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে। জালাল ফ্রান্সের সেরজি এলাকাতে সরকারি একটি বাসায় আরও এক বাংলাদেশিসহ দু’জন আফ্রিকান নাগরিকের সাথে একসঙ্গে বসবাস করতেন। শনিবার রাতে আফ্রিকান ২ জন মিলে তাকে হত্যা করে।
পরে প্যান্টের বেল্ট দিয়ে পালঙ্কের খুঁটির সাথে ঝুলিয়ে রাখে জালালের মৃতদেহ। তার এক বন্ধুর কাছ থেকে জানা গেছে, জালাল কিছুদিন আগে ৭০০ ইউরো দিয়ে একটি মোবাইল ফোন কিনেছিলেন। ধারণা করা হচ্ছে এই মোবাইল ফোনের কারণে হত্যাকাণ্ড হতে পারে। লাশটি পুলিশ হেফাজতে রয়েছে এবং রুমের বাকি তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
More Stories
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
