মেধাবি, স্বপ্নবাজ টেক জায়েন্ট এবং ‘পাঠাও’র সহ-জনক ফাহিম সালেহ (৩৩) হত্যার নিন্দা এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লস এঞ্জেলেসে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
একই সঙ্গে তার আত্মার শান্তি কামনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং নিউ অর্লিন্সে ভার্চুয়াল আলোচনা ও বিশেষ মোনাজাত হয়েছে। নতুন প্রজন্মের মেধাবি প্রবাসীর এহেন হত্যাকাণ্ডের প্রতিবাদে কমিউনিটিতে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
শনিবার অপরাহ্নে লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে সিটির সোনার বাংলা চত্বরে ফাহিম হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রেসিডেন্ট কাজী মাশহুরুল হুদা এবং সমন্বয় করেন সেক্রেটারি লস্কর আল মামুন। ফাহিম হত্যার নেপথ্য মদদদাতাদের হদিস উদঘাটন এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির প্লেকার্ড হাতে অংশ নেন প্রবাসীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিরোজ আলম, আজীজ মোহাম্মদ, ডেনী তৈয়ব প্রমুখ।
১৮ জুলাই শুক্রবার রাতে ফাহিমের স্মৃতিচারণ ও আত্মার শান্তি কামনায় আন্তর্জাতিক এক জুম মিটিংয়ে অংশ নেন লুইঝিয়ানা স্টেটের নিউঅর্লিন্স, লাফায়েত, লেক চার্লস, মিসিসিপি, ফ্লোরিডা, টেক্সাস, ওহাইয়ো, ক্যালিফোর্নিয়া স্টেট ছাড়াও সাউথ আফ্রিকা, লন্ডন, বাংলাদেশ থেকে পেশাজীবীরা।
এ মিটিংয়ে অংশ নেয়া নিউঅর্লিন্সের ডেলাগো কমিউনিটি কলেজের চ্যান্সেলর এবং নিউ অর্লিন্স আঞ্চলিক ট্র্যাঞ্জিট অথরিটির কমিশনার ড. মোস্তফা সারোয়ার জানান, সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে এসে ফাহিমেরা সপরিবারে এখানকার লেকচার্লস এলাকায় ছিলেন বেশ ক’বছর। সে কারণে অনেকেই ফাহিমের স্মৃতিচারণ করেন এবং তার মতো অসাধারণ উদ্ভাবনী মেধাসম্পন্ন একজন উঠতি টেক জায়েন্টকে এধরনের নিষ্ঠুর পরিস্থিতির ভিকটিম হওয়ায় সকলে গভীর হতাশা ব্যক্ত করেছেন। দু’ঘণ্টাস্থায়ী এ মিটিংয়ে ৬০ জনেরও অধিক পেশাজীবী অংশ নেন।
এর আগে ফাহিমের হত্যায় মদদদাতাদের শনাক্ত এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ১৬ জুলাই সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ‘ইউএস বাংলাদেশ কো-অপারেশন (ইউবকো)’র প্রেসিডেন্ট জসীম উদ্দিনের সভাপতিত্বে।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউবকো’র উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ইউবকো সহ-সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আবুল হায়াত, সাংবাদিক তোফাজ্জেল হোসেন লিটন প্রমূখ।
উল্লেখ্য, ১৩ জুলাই দুপুরে ম্যানহাটানে বিলাস বহুল এপার্টমেন্টে প্রবেশের পর ফাহিম সালেহকে নির্মমভাবে হত্যার সাথে জড়িত অভিযোগে ১৭ জুলাই শুক্রবার তারই সাবেক ব্যক্তিগত সহকারি টাইরেস হ্যাসপিল (২১) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি খুনের চার্জশিট প্রদানের পর ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে হাজির করা হয় শনিবার ভোররাতে ভার্চুয়াল পদ্ধতিতে। আদালত জামিনহীন আটকাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
