এখনও নিউজার্সির পুলিশ সেখানকার মেধাবি ছাত্র বাংলাদেশী বংশোদ্ভূত উমর সালেহ (২৩)-র মৃত্যুর কারণ উদঘাটনে সক্ষম হয়নি। যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ জুলাই দুপুরে হাডসন নদী থেকে উমরের লাশ উদ্ধার করে। ঐ নদীর কাছেই এডিশন সিটিতে মা-বাবা-ভাইয়ের সাথে বাস করতেন ওমর।
তিনি ছিলেন রাটগার্স ইউনিভার্সিটির শেষবর্ষের ছাত্র। আরো কয়েক সহপাঠীর সাথে স্বাধীনতা দিবসের উৎসব করতে নদী সংলগ্ন এক বন্ধুর বাসায় জড়ো হন ৩ জুলাই সন্ধ্যায়। এই বন্ধুদের মধ্যে ম্যানহাটানের এক যুবতীও (২২) ছিলেন। সকলেই পরস্পরের পরিচিত এবং শৈশব-কৈশোর একই শিক্ষা প্রতিষ্ঠানে অতিবাহিত করেছেন বলে পুলিশ জানায়।
ওমরের লাশ উদ্ধারের ৫ ঘণ্টা আগে একই নদী থেকে ঐ যুবতীর লাশও উদ্ধার করা হয়। দুটি মৃত্যুর ঘটনা একই সূত্রে বাঁধা বলেও তদন্ত কর্মকর্তারা মনে করলেও এখন পর্যন্ত মৃত্যুর কারণ উদঘাটনে সক্ষম না হওয়ায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে, রাটগার্স ইউনিভার্সিটির ছাত্র বিষয়ক ভাইস চ্যান্সেলর ষালভেদর বি মিনা ১৫ জুলাই ওমরের দু:খজনক মৃত্যুর সংবাদ প্রচার করেছেন ভার্সিটিতে। সেখানে বলা হয়েছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু শিক্ষাবর্ষে এই ভার্সিটির স্কুল অব আর্টস এ্যান্ড সায়েন্সে ভর্তি হয়েছিলেন ওমর। আসছে জানুয়ারিতে তার গ্র্যাজুয়েশনের কথা। ইংরেজী ও ফিলোসফিতে ডাবল মেজর এবং ক্লাসিক্যাল সিভিলাইজেশনে মাইনোর করছিলেন ওমর।
জানা গেছে, হাডসন কাউন্টি প্রসিকিউটর অফিসের হোমিসাইড ইউনিট এবং জার্সী সিটি পুলিশ ডিপার্টমেন্ট যৌথভাবে এই দুটি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
