যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি এলাকায় বিপুলসংখ্যক মানুষের মাঝে করোনাভাইরাস অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে। নতুন একটি ডাটায় উঠে এসেছে, শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত কুইন্সের বোরো এলাকাটিতে অনেক বেশি মানুষ কভিড-১৯ শনাক্ত হয়েছিল। তারা এখন বৃহৎ সংখ্যায় অ্যান্টিবডি পজিটিভ শনাক্ত হচ্ছে। তবে সেই ডাটার মানে এই নয় যে তারা ভাইরাসটি প্রতিরোধযোগ্য।
গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস প্রকাশিত ওই ডাটায় দেখা যায়, কুইন্সের একটি করোনা ক্লিনিকের ৬৮ শতাংশেরও বেশি রোগী করোনাভাইরাসের অ্যান্টিবডি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। কুইন্সের জ্যাকসন হাইটসের অন্য একটি ক্লিনিকেরও ৫৭ শতাংশ রোগী অ্যান্টিবডি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। নিউইয়র্কে কয়েক ডজন ক্লিনিক পরিচালনা করা সিটিএমডি এসব তথ্য নিশ্চিত করেছে।
ব্রুকলিনের বেশির ভাগ শ্বেতাঙ্গ ও ধনিক শ্রেণীর এলাকা কোবল হিলের একটি ক্লিনিকে কেবল ১৩ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে। ডাটাগুলো দেখায় যে সংখ্যালঘু ও শ্রমিক শ্রেণী মারাত্মভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল এবং তারাই সম্ভবত প্রথমে প্রতিরোধক্ষমতা অর্জন করেছে।
সিটিএমডি মেডিকেল অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ড্যানিয়েল ফ্রোগেল বলেন, আপনি যখন বিশাল জনগোষ্ঠীর দিকে তাকিয়ে থাকেন এবং তাদের মধ্যে বৃহৎ সংখ্যক মানুষ ভাইরাসে প্রতিরোধী হয়, তখন আপনি ভাবতে শুরু করতে পারেন যে ওই সম্প্রদায়ের মধ্যে ভাইরাসের পক্ষে প্রবেশ করা এবং মানুষকে অসুস্থ করা অসম্ভব।
এখন আসল প্রশ্ন হলো এই অ্যান্টিবডিগুলোর কারণে সম্প্রদায়টি ভাইরাস প্রতিরোধযোগ্য কিনা। তিনি বলেন, আমরা এর উত্তর জানি না। এজন্য আমরা কী ধরনের পরামর্শ দিচ্ছি সে সম্পর্কে সতর্ক থাকতে হবে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
