করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক সাবরিনা আরিফকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘জেকেজির এমডি আরিফুল হক চৌধুরীকে যখন আমরা গ্রেপ্তারের পর জিজ্ঞাসা করলাম জেকেজির এমডি, সিও আপনি তাহলে আপনার চেয়ারম্যান কে? তখন তিনিসহ গ্রেপ্তার সকলেই বলেছেন চেয়ারম্যান ডা. সাবরিনা। তাদের এমন বক্তব্যের পর আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছিলাম। সাবরিনাকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলাম। তাকে যখন জিজ্ঞাসা করলাম আপনি চেয়ারম্যান কি না, তিনি তখন বললেন না আমি চেয়ারম্যান না।’
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘সাবরিনাকে যখন জিজ্ঞাসা করলাম, আপনি তিতুমীর কলেজের ঘটনায় জেকেজির পক্ষে চেয়ারম্যান হিসেবে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তিনি বললেন তার স্বামী তাকে এসব বলতে বলেছে। এ ছাড়াও অনেক প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আগামীকাল সাবরিনাকে আদালতে রিমান্ডে চাইব। রিমান্ডে তথ্য-উপাত্তের ভিত্তিতে যদি আরও কারও সম্পৃক্ততা পাই তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেব।’
এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্তে জেকেজির প্রতারণার সঙ্গে ডা. সাবরিনা আরিফের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেকেজির বিরুদ্ধে অভিযোগ, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল এবং নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিতো।
More Stories
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে...
একটি দল ভোটারদের এনআইডি-বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম
একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী...
নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে...
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি...
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।...
