প্রচ্ছদ কোভিড-১৯ যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের নতুন রেকর্ড
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের নতুন রেকর্ড
অনলাইন ডেস্ক
১০ জুলাই ২০২০, ১৪:০৬:৩৩ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের নতুন রেকর্ড
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার সাড়ে ৬০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে এই বৈশ্বিক মহামারীকে ঘিরে রাজনৈতিক মাঠ সরগরম। মার্কিন নাগরিকরাও যেন করোনায় ক্লান্ত হয়ে পড়েছেন।
ঠিক এমন সময় আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে করোনা সংক্রমণের সংখ্যা।
বুধবারেও ৬০ হাজার লোক আক্রান্ত হয়েছিলেন। পর দিন সেখান থেকে সামান্য বেড়েছে।
গত বছরের শেষ দিনে চীনে মহামারী শুরু হওয়ার পর কোনো দেশে করোনায় একদিনে এটিই সবচেয়ে বেশি আক্রান্ত।
গত দুই সপ্তাহে ৫০টি রাজ্যের ৪১টিতে সংক্রমণ ক্রমাগত বাড়তে দেখা গেছে। আর মহামারী কেন্দ্রীক বিভিন্ন ইস্যু নিয়ে আমেরিকানরাও বিভক্ত হয়ে পড়েছেন।
বিশেষ করে স্কুল খোলা ও ব্যবসায়িক কার্যক্রম সচল করা নিয়ে দেশটির রাজনীতিতে বিভক্তি বাড়ছে।
মিয়ামির জ্যাকসন সাউথ মেডিকেল সেন্টারের আইসিইউ চিকিৎসা বিষয়ক পরিচালক ডা. অ্যান্ড্রু পেস্টাওয়াসকি বলেন, এই হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী ও লোকজনের মধ্যে স্বার্থপরতার(মাস্ক না পরা) বিপরীতে পরার্থপরতা এবং যারা নিজেদের ঝুঁকিতে ফেলছেন, তাদের জন্য খুবই হতাশা কাজ করছে। তাদের কাছ থেকেই আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি।
তিনি বলেন, আমরা নিজদের ঝুঁকিতে ফেলছি। অন্যরা কিছু করতে ইচ্ছুক না, তারা ভিন্নভাবে চলছে, রোগকে ছড়িয়ে দিতে উৎসাহী হয়ে উঠেছে।
বৃহস্পতিবার ফ্লোরিডায় ৯ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ১২০ জন। এটাকে তুচ্ছ আখ্যায়িত করে বাসিন্দাদের আতঙ্কিত হতে না করেছেন গভর্নর রন ডিস্যান্টিস।
More Stories
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই বিদায় নিতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শেষ করেই...
সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে : ট্রাম্প
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলতে...
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
