স্কটল্যান্ডে বসবাসকারী অন্য অঞ্চলের শ্বেতাঙ্গদের তুলনায় বাংলাদেশি প্রবাসীসহ দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূতরা নভেল করোনাভাইরাসে বেশি হারে মারা যাচ্ছেন বলে জানিয়েছে ন্যাশনাল রেকর্ডস ফর স্কটল্যান্ড (এনআরএস)।
বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর চলমান মহামারী কেমন প্রভাব ফেলছে সে বিষয়ে জরিপ করতে গিয়ে এমন তথ্য পেয়েছে এনআরএস। সেখানে দেখা গেছে, শ্বেতাঙ্গদের তুলনায় দক্ষিণ এশিয়ানদের মৃত্যু প্রায় দ্বিগুণ, ১.৯।
এর আগে ব্রিটেনের একটি গবেষণায় এমন তথ্য দেয়া হয়। এই দেশটিতেও শ্বেতাঙ্গদের থেকে বাংলাদেশি কমিউনিটির মানুষেরা দ্বিগুণ হারে মারা যাচ্ছেন।
কেন এমন হচ্ছে: এমন পরিণতির জন্য ব্রিটেনের প্রবাসীরা সরকারি বৈষম্যকে দায়ী করেছিলেন। গবেষকেরা আবার ডিএনএকে দায়ী করাসহ ‘স্কিনটোনের’র পার্থক্যের কথা বলছেন।
ইউনিভার্সিটি অব লন্ডনের প্রফেসর অ্যাড্রিয়ান মার্টিনিউ ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসকে বলেন, ‘এই অঞ্চলের মানুষের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি আছে। এ কারণে নভেল করোনাভাইরাস তাদের বেশি ক্ষতি করছে।’
মার্টিনিউ বলছেন, ‘এই সমস্যার কারণে তাদের ত্বকে একটা প্রভাব দেখা যায়। যাকে আমরা স্কিনটোনের প্রভাব বলি।’
‘ভিটামিন ডি-র ঘাটতি থাকলে ত্বকের রংয়ে প্রভাব পড়ে। সেটি তখন চামড়ায় ভিটামিন ডি সংশ্লেষণে সূর্যরশ্মির আল্ট্রভায়োলেট বি-কে বাধা দেয়। কৃষ্ণাঙ্গ এবং এশিয়ানদের ক্ষেত্রে এটি বেশি হয়।’
‘আমরা জানি অ্যান্টিভাইরাল সমস্যার ক্ষেত্রে ইমিউনিটি ভালো কাজ করতে হলে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
