দরজা খুললো বিশ্বের প্রথম সোনায় মোড়ানো হোটেল। এটি তৈরি হয়েছে ভিয়েতনামে। ভিয়েতনামের রাজধানী হানোইতে এর অবস্থান। ২৫ তলা বিশিষ্ট এই হোটেলটির নাম গোল্ড প্লেটেড হোটেল ‘ডলস হানোই গোল্ডেন লেক’।
সিক্স স্টার এই হোটেলটির নির্মাণ শুরু হয় ২০০৯ সালে। এটি তৈরিতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার।
শুধু বাইরে নয়, হোটেলের দরজা, জানলা-সহ বাথরুমের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল , রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনায় মোড়া। সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে ২২ ক্যারেটের সোনা।
এই হোটেলে এক রাত থাকতে হলে খরচ করতে হবে সর্বনিম্ন ২৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মূদ্রায় ২০ হাজার টাকা। হোটেলে কোনো গেস্ট কফি খেতে চাইলে, তাকে সোনার কাপে কফি পরিবেশন করা হবে।
তবে হোটেলের কিছু কাজ এখনো বাকি রয়েছে, যা শেষ হতে আরো কিছু দিন লাগবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
