বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পরীক্ষা দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। কিন্তু তিনি চাকরি করবেন না। তিনি শুধু বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল অর্জন করতে চান।
গত শুক্রবার রাতে ডয়েচে ভেলে বাংলার টকশোতে এক প্রশ্নের জবাবে নুর এ কথা বলেন। তিনি জানান, বিসিএস নিয়ে অন্তত নিজের অবস্থানটি সকলের কাছে ব্যক্ত করাই হবে এর উদ্দেশ্য। তবে ভবিৎষতে তিনি কোনো চাকরি করবেন না। জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হবেন বলে জানিয়েছেন নুর।
নুর বলেন, ‘এক সময় আমরাও স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু সরকারি কোটা আন্দোলন করতে গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। শুধুমাত্র এ আন্দোলন করতে গিয়ে নয়, ডাকসু নির্বাচনে অংশ নিয়েও ভিপি নির্বাচিত হওয়ার পরও সাতবার হামলার শিকার হয়েছে। যে কারণে পড়াশুনার যে মন-মানসিকতা দরকার তা তৈরি করতে পারিনি।’
আগামীতে আর বিসিএস দেওয়ার ইচ্ছে আছে কি না-এ প্রশ্নের জবাবে নুর বলেন, ‘আমার ইচ্ছে আছে যে, অন্ততপক্ষে এ পরীক্ষায় অংশ নিয়ে নিজের অবস্থানটি সকলের কাছে ব্যক্ত করা। বিসিএসে অংশ নিয়েছি এবং ভালো ফলাফল অর্জন করেছি। এ ধরনের একটি ইচ্ছা আছে, তবে চাকরি করব না। তবে অংশ নিয়ে ভালো ফলাফল করতে চাই।’
চাকরি কেন করবে না-এ প্রশ্নের জবাবে নুর বলেন, ‘এখন আমি আমার জীবনকে ব্যক্তিগতভাবে আর মূল্যায়ন করি না। কিংবা আমার ব্যক্তিকে নিয়ে ভাবি না। আমি এখন দেশের গণমানুষের জন্য রাজনীতি করছি। আমার মূল লক্ষ্য দেশের জাতীয় রাজনীতির এ ধারাকে পরিবর্তন আনা। এ লক্ষ্য নিয়ে কাজ করছি। আর চাকরি করলেতো এটা করা যাবে না।’
More Stories
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে...
একটি দল ভোটারদের এনআইডি-বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম
একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী...
নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে...
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি...
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।...
