করোনাভাইরাসের মহামারির মধ্যে যে দ্রব্যগুলির ব্যবসা সব থেকে বেশি বেড়েছে- মাস্ক, স্যানিটাইজার সেগুলোর মধ্যে অন্যতম। তাই বলে একটি মাস্কের দাম তিন লাখ টাকা হবে? চোখ কপালে ওঠার মতো হলেও মাস্কের দাম আসলেই সাড়ে তিন লাখ টাকা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই টুইটারে সাড়ে তিন লাখ টাকা দামের এই মাস্কটির কথা জানিয়েছে।
এত দাম হওয়ার মূল কারণ এই মাস্কটি বাজারের আর পাঁচটা মাস্কের থেকে একেবারেই আলাদা। কারণ এই মাস্ক সোনা দিয়ে তৈরি। মহারাষ্ট্রের পুণে জেলার বাসিন্দা শঙ্কর কুরাদে নামে এক ব্যাক্তি অর্ডার দিয়ে এমন মাস্ক বানিয়েছেন। পুরো সোনা দিয়ে এই মাস্কটি তৈরি করতে খরচ হয়েছে ২ লাখ ৮৯ হাজার রুপ,যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন লাখ টাকা।
শঙ্কর জানিয়েছেন, মাস্কে ছোট ছোট ছিদ্র রাখা হয়েছে। শ্বাস-প্রশ্বাসে কোনো অসুবিধা যাতে না হয়। কিন্তু এই মাস্ক করোনা সংক্রমণ আটকাতে পারে কি না তা তিনি নিজই জানেন না। আসলে শঙ্করের ছবি দেখলেই বোঝা যায় তিনি সোনার গয়না কতটা পছন্দ করেন। এএনআইর টুইট করা ছবিতে তার গলায় মোটা সোনার হার, ব্রেসলেট, আঙুল ভর্তি আংটি দেখা যাচ্ছে।
More Stories
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
দিল্লিতে নরেন্দ্র মোদির যে বোন বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক : ওয়াইসি
'দিল্লিতে নরেন্দ্র মোদির যে বোন বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক'। ভারতে বসবাসরত ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বিতাড়নের ইস্যুতে শেখ হাসিনাকে...
কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ
কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬...
‘পরিস্থিতি উন্নতি হলে বাংলাদেশে ভারতীয় সব ভিসাকেন্দ্র চালুর সিদ্ধান্ত হবে’
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয় সব ভিসাকেন্দ্র (আইভ্যাক) সম্পূর্ণভাবে চালুর বিষয়ে...
