আগামী ২০৩৬ সাল পর্যন্ত দেশ শাসনের বৈধতা অর্জন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে সংবিধান পরিবর্তন নিয়ে দেশটিতে একটি নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন পুতিন। ফলে আরো দুই মেয়াদে দেশটির ক্ষমতায় থাকতে পারবেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে পুতিনের দায়িত্ব পালনের জন্য সংবিধান সংশোধনের লক্ষ্যে এই নির্বাচন করা হয়। সেখানে শতকরা ৯০ ভাগ ভোট গণনা করা হয়েছে। এমন খবর প্রকাশ করেছে পার্সটুডে।
রাশিয়ার সেন্ট্রাল ইলেকশন কমিশন জানায়, শতকরা ৭৮ ভাগ ভোটার পুতিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পক্ষে সমর্থন করেছেন। আর ২১ ভাগ ভোটার তার বিপক্ষে ভোট দিয়েছেন। সাংবিধানিক পরিবর্তনের এই ভোটে রাশিয়ার শতকরা ৬৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
প্রসঙ্গত, পুতিন গত দুই দশক ধরে রাশিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সাংবিধানিক এই পরিবর্তনের কারণে আরো ১৬ বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
