বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত রবিবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উরসেলবরুনেনগাসে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর, সঞ্চালনা করেন সদস্য সচিব রুমী দাস সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী লেখক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সিলর ভলফগাং উইনিংগার।
বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সহধর্মিণী সালমা জাফর, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার উপ-প্রধান রাহাত বিন জামান, জাতিসংঘের ভিয়েনাস্থ দপ্তরের কর্মকর্তা ড. মজিবুর রহমান, ডা. মনিকা বেগ, সাবেক কর্মকর্তা ড. শহীদ হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ, সাইফুল ইসলাম জসিম, ইমরুল কয়েছ, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক নয়ন হোসেন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি মনোয়ার পারভেজ, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কণ্ঠশিল্পী নাহিদ খান সুমী প্রমুখ।
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তার বক্তব্যে বলেন, গত ৫ বছর ৭ মাস আমি আপনাদের সঙ্গে আছি। আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদের সেবা দিতে। জানি না কতটুকু সেবা দিতে পেরেছি। মানব সেবা করার ভাগ্য সবার হয় না। আল্লাহ তা’য়ালার মেহেরবানিতে আমি এই সুযোগ পেয়েছিলাম। আমি সর্বদা চেষ্টা করেছি আপনাদের সমস্যা সমাধানের। দায়িত্ব পালনকালে আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের কূটনৈতিক দক্ষতা, সাংগঠনিক কর্মতৎপরতা ও চারিত্রিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আপনার স্মৃতি কখনো ভুলতে পারবো না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং তার সহধর্মিণী সালমা জাফরকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
