জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে স্বদেশ ত্যাগ করে প্রবাসের মাটিতে আসে বাংলাদেশিরা। ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশে বসবাস করা অনেকের স্বপ্নও বটে।
উরোপের সবদেশেই অভিবাসী আইন দিন দিন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। এরই মধ্যে পাসপোর্ট জটিলতায় রেসিডেন্ট কার্ড নবায়ন করতে না পারায় অনেক স্পেন প্রবাসী বাংলাদেশি মানবেতর জীবন যাপন করছেন।
স্পেনে বাংলাদেশের দূতাবাসের তথ্যানুযায়ী, বছর পেরিয়ে গেলেও মিলছে না বাংলাদেশি পাসপোর্ট। এর ফলে ভুক্তভোগীরা পড়ছে চরম ভোগান্তিতে। দূতাবাসের আপ্রান চেষ্টা থাকলেও সাড়া দিচ্ছে না বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। ২০১৯ সালে রাষ্ট্রদূতের দেয়া স্মারকের পরও আসছে না আটকে থাকা পাসপোর্ট।
এতে করে বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ায় অনেকে স্প্যানিশ রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারছে না। এ কারণে তাদের অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অবৈধ হলে বাংলাদেশে বৈধ ভাবে রেমিটেন্স পাঠানোর সুযোগ থাকবে না তাদের জন্য।
ভুক্তভোগীরা গত বছর প্রবাসীকল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি,বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে সরাসরি বিষয়টি সমাধানের অনুরোধ করলে তারা আশ্বাস দেন বিষয়টি সমাধান করবেন। কিন্তু বছর পার হয়ে গেলেও সমাধান হয়নি বাংলাদেশ দূতাবাস কর্তৃক সুপারিশকৃত আটকে থাকা পাসপোর্ট গুলোর। এতে ভুক্তভোগীরা চরম হতাশা এবং ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে আছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
